৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিশুকে ক্যাপসুল খাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন মেয়র

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
শিশুকে ক্যাপসুল খাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন মেয়র

Manual2 Ad Code

আল আমিন,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

আগ্রাবাদ টি এন্ড টি কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগত শিশুকে ক্যাপসুল খাইয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আজ ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯ টার সময় তিনি এই কার্যক্রম উদ্বোধন করেন। 

 

Manual3 Ad Code

এসময় মেয়র বলেন, ভিটামিন এ’র অভাবে রাতকানা রোগ, শিশুদের পুষ্টিহীনতা দেখা দেয়। ভিটামিন এ’র অভাবে কোন শিশু যাতে দৃষ্টি না হারায়,একটি শিশু যাতে পুষ্টি হীনতায় না ভোগে সে লক্ষ্যে সরকার দেশ ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছে।

 

চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ড জুড়ে চসিক পরিচালিত সকল চিকিৎসা সেবা কেন্দ্র, মাতৃসদন হাসপাতালসহ সংশ্লিষ্ট সেবা কেন্দ্রের মাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

 

Manual3 Ad Code

এসময় চসিক শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code