৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

Manual2 Ad Code

রকিবুল ইসলাম, (টুঙ্গিপাড়া) গোপালগঞ্জ প্রতিনিধিঃ

Manual2 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের কাউন্ট ডাউন উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর মহিলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, নির্মাণ শ্রমিক লীগ, মক্তিযোদ্ধা লীগ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নব নির্বাচিতঅফিসার এ্যাসোসিয়েশন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটি সহ বিভন্ন রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীজী ,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর নেতৃবৃন্দ পবিত্র ফাতেহাপাঠ, বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, আওয়ামী লীগ নেতা শেখ রাকিব হোসেন, শেখ রুহুল আমিন, সিকদার নূর মোহাম্মদ দুলু, এ্যাড. মুন্সি আতিয়ার রহমান, শেখ মোহাম্মদ ইউসুফ আলী, এস.এম আক্কাস আলী,এম বদরুল আলম বদর, গোপালগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবুল বাশার খায়ের, আওয়ামী লীগ নেতা সোলায়মান বিশ্বাস, শুকুর আহম্মেদ, শেখ সাইফুল ইসলাম, হাফিজুর রশিদ তারেক, শেখ তোজাম্মেল হক টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় আনন্দ মিছিল বের করা হয়।

Manual8 Ad Code