৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে আগুন পোহাতে গিয়ে নারীর মৃত্যু

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২০
রংপুরে আগুন পোহাতে গিয়ে নারীর মৃত্যু

Manual5 Ad Code

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের(রমেকে) বার্ন ইউনিটে দগ্ধ সামছুর নাহার নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

নিহতের বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাঠান পাড়া গ্রামে।

 

Manual4 Ad Code

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ড. এমএ হামিদ পলাশ জানান, গত ২২ ডিসেম্বর সামছুর নাহার নামে ওই গৃহবধূকে রমেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের ৫৫ ভাগ আগুনে দগ্ধ হয়েছিল।

 

এ নিয়ে চলতি শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রমেক হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়ালো আটজনে। বর্তমানে ৩২ জন দগ্ধ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৯০ ভাগ আগুনে পুড়ে গেছে বলে জানান ওই চিকিৎসক।

Manual2 Ad Code