৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে সন্ত্রাসী আরিফ ও ভুয়া সাংবাদিক মাজেদুলের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২০
চট্টগ্রামে সন্ত্রাসী আরিফ ও ভুয়া সাংবাদিক মাজেদুলের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী

Manual8 Ad Code

ক্রাইম রিপোর্টারঃ চট্টগ্রামের বায়েজিদের মাঝেরঘোনা ইসলামপুর এলাকাবাসী ভূমিদস্যু সন্ত্রাসী আরিফ ও ভুয়া সাংবাদিক মাজেদুলের চাঁদাবাজির অতিষ্ঠ হয়ে রবিবার স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলন এ তাদের উপর অত্যাচার ও নির্ষাতনের বর্ণনা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার চেয়েছেন।

Manual6 Ad Code

 

এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহজাহান বাদশা। বক্তব্যে শাহজাহান বাদশা বলেন- সন্ত্রাসী আরিফ ও ভুয়া সাংবাদিক মাজেদুল নিজেকে টিভি সাংবাদিক পরিচয় দিয়ে এলাকাবাসীর কাছে সব-সময় মোটা অংকের চাঁদা দাবী করে এবং তাদের চাহিদামত চাঁদা পরিশোধ করতে না পারলে নিরীহ এলাকাবাসীর উপর আরিফ ও মাজেদুলের সন্ত্রাসী বাহিনী বিভিন্ন অস্ত্র-শশ্ত্র দিয়ে আক্রমণ শুরু করে এমনি জীবননাশের হুমকি দিতে থাকে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এই পর্ষন্ত এলাকার অনেকে তাদের নির্ষাতনের ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে এলাকাবাসী আরিফ ও ভুয়া সাংবাদিক মাজেদুলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।