নাজমুস্ সা’দাত সাইফঃ
বাংলাদেশ ছাত্রলীগের আজ শুভ ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘শিক্ষা শান্তি প্রগতি’ মানবীয় শ্লোগান নিয়ে ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ছাত্রলীগ গঠন করেন।এরই ধারাবাহিকতায় পুরোদেশের সাথে তাল মিলিয়ে হাজীগঞ্জ পৌর ও উপজেলা ছাত্রলীগও আজ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে।
বিকেল ৩ ঘটিকায় হাজীগঞ্জ পৌর ও উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে এক বিশাল আনন্দ র্যালি বের হয়, র্যালিটি হাজীগঞ্জ বাজার ব্রীজ হতে শুরু হয়ে বিশ্বরোড যায় এবং পরবর্তীতে মধ্যবাজারে এসে শেষ হয়।এসময় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের ছাত্রলীগ কর্মীরাও উপস্থিত ছিলো।আনন্দ র্যালিটিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি,(হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের এমপি মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তমের ছবি ও জাতীয় পতাকা এবং ছাত্রলীগের পতাকা শোভা পায়
অবশেষে দলীয় সিনিয়র নেতাদের নিয়ে কেক কেটে ছাত্রলীগের জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেনঃ চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দীন,,হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক, মাসুদ ইকবাল ও হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক,জাকির হোসেন সোহেল। এছাড়াও ছাত্রলীগ নেতা সোহেল আলম, কাজী রাজু, বাপ্পি মজুমদার, নাহিদুল ইসলাম রাকিব ও কাজী রাকিবসহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।