৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২০
নাগরপুরে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন ও ৬৬ এর ছয় দফার পক্ষে অসাধারণ ভূমিকা পালন করে। এ ছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন ছাত্রলীগের নেতা কর্মীরা।

Manual8 Ad Code

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারী ২০২০, নাগরপুর উপজেলা ছাত্রলীগ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে কেক কাটার আয়োজন করে।

Manual4 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ,লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান তুহিন, ছাত্রলীগ নেতা টিটন,শিবলী,রাজিব সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।