৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

কারমাইকেল কলেজের দুই দিন ব্যাপী শতবর্ষ অনুষ্ঠানের প্রথম দিন অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৯
কারমাইকেল কলেজের দুই দিন ব্যাপী শতবর্ষ অনুষ্ঠানের প্রথম দিন অনুষ্ঠিত

Manual5 Ad Code

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

শতবর্ষে শত প্রাণ, ঐতিহ্যের জয়গান-এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজন ও হাজার হাজার শিক্ষার্থীদের উপস্থিতিতে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তির ১ম দিন আজ রোববার নানা আয়োজনে পালিত হয়েছে। দীর্ঘদিন পর বন্ধু ও সহকমীদের কাছে পেয়ে উচ্ছ্বাসিত এবং আবেগে কেউ কেউ কেঁদে ফেলেন। কেউ কেউ জড়িয়ে ধরেন একে অপরকে। মোবাইলে গ্রুপ ছবি আর সেলফিতে জমে উঠে আড্ডা। যে আড্ডা ফেলে গিয়েছিলো কেউ ৬০ বছর কিংবা ৫০ অথবা ১০ বছর আগে। স্বপরিবারে অনেকে এসেছেন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে। ফেলে যাওয়া অনেক স্মৃতি মনে করার চেষ্টা করেন। আবেগ উচ্ছাস, ভালোবাসা, বন্ধুত্ব সবমিলিয়ে কাঙ্খিত একটি দিন ছিল রোববার। সকাল সাড়ে দশটায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও জাতীয় এবং প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কারমাইকেল কলেজের শতবর্ষপূতির প্রথম দিনের বর্ণাঢ্য আয়োজন শুরু হয়। জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন ও কারমাইকেল কলেজ শতবর্ষ অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক অধ্যাপক বিমল চন্দ্র রায়। পরে নিবন্ধিত শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন কারমাইকেল কলেজ শতবর্ষ অনুষ্ঠান উপ-কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক আখতারুজ্জামান চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুলসহ বিভিন্ন সময়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে আলোচনার মঞ্চে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেলক হক, অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীন, সাবেক অধ্যক্ষ প্রফেসর নাছরিন বানু, ভিপি আলাউদ্দিন প্রমুখ। প্রায় কোটি টাকা ব্যয়ে বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি দেশের স্বনামধন্য বেতার ও টিভি তারকা শিল্পীরা নাচ ও গান পরিবেশন করবেন। সেই আকর্ষণ হিসেবে থাকবে প্রয়াত শিল্পী আইয়ূব বাচ্চুর ব্যান্ডদল এলআরবি ও জলের গান। দুই দিনব্যাপী সাংস্কৃতি আয়োজনের আজ সোমবার ২য় দিনে গান ও নাচের মধ্যদিয়ে শেষ হবে কারমাইকেল কলেজ এর শতবর্ষপূতির অনুষ্ঠান।

Manual5 Ad Code