৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালিত

Manual7 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ- চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ২৮ তম আন্তজাতিক ও ২১ জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় সামনে হতে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

Manual7 Ad Code

এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোসাঃ উম্মে কুলসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর সামীম হোসেন। সমাজসেবার অফিসার সিরাজুম মনির আত্তাবী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ হাসিব হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয় তারা আমাদের মতই মানুষ তাই আমি তাদের প্রতিবন্ধী বলতে চাই না। আপনারা তাদের কে হেয় বা ছোট করবেন না। আমি প্রতিবন্ধী দের পাশে আছি সর্বদা আপনাদের যে কোন সমস্যা আমাকে বলতে পারেন।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, প্রতিবন্ধিরা আমাদের মতই মানুষ তাই এই মানুষ গুলোকে মূলধারায় নিয়ে আসা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাদের নিদিষ্ট বিষয়ের উপর ট্রেনিং দিলে তারা সাধারণ মানুষের চেয়ে ভাল কিছু করতে পারবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নবজাগরণ প্রতিবন্ধী সংস্থার সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসালাম, সমতা নারী উন্নয়ন সংস্থা পরিচালক আফসানা আক্তার।

Manual7 Ad Code

ডি পি ও ডি জেলা শাখার পরিচালক আব্দুল মতিন সহ অনুষ্ঠানে আরও অংশনেন সদর উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয় সইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধরন অনুযায়ী মোট প্রতিবন্ধীর সংখ্যা ২৫,৪৯৯ জন এর মধ্যে প্রতিবন্ধী ভাতার সংখ্যা ১৫,২১০ জন এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির সংখা ১,১৪৮ জন