৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আগামী ৫ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৯
আগামী ৫ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন

Manual3 Ad Code

সিলেট ব্যুরো : আগামী ৫ ডিসেম্বর ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলনস্থল আলীয়া মাঠ পরিদর্শন করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ দাশ, সদস্য আব্দুস সোবহানসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।