৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি তোজাম্মেল ও সাধারণ সম্পাদক আশরাফুল হক বিজয়ী

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯
শিবগঞ্জে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি তোজাম্মেল ও সাধারণ সম্পাদক আশরাফুল হক বিজয়ী

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

সিফাতুল্লাহ, শিবগঞ্জ প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে তোজাম্মেল হক সভাপতি ও আশরাফুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৪ জুলাই) শিবগঞ্জ সাব- রেজিস্টি কার্যালয় অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের প্রধান সাব-রেজিস্ট্রার সামিমা পারভীন ফলাফল ঘোষণা করেন। দলিল লেখক সমিতির নির্বাচনে খাইরুল ইসলাম সহসভাপতি, আফান উদ্দিন সহসাধারণ সম্পাদক, বাইরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, আতাউর রহমান কোষাধ্যক্ষ, কামাল উদ্দিন দপ্তর সম্পাদক, নাজিম উদ্দিন, কাজল আলম, মির্জা হেদায়েতুল্লাহ ও সাদিকুল ইসলাম কার্যকরী সদস্য নির্বাচিত হন।

Manual2 Ad Code