১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হাতিয়ার মেঘনা পাড়ে মিলল পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র-কার্তুজ

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২২
হাতিয়ার মেঘনা পাড়ে মিলল পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র-কার্তুজ

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতিয়া থানায় বৃহস্পতিবার দুপুরে একটি জিডি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে পরিত্যক্ত দেশীয় তৈরী এলজি এবং একই স্থান থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

Manual7 Ad Code

এসপি আরও জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।