৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাড়িতেই পড়ে ছিল জনপ্রিয় অভিনেত্রীর নিথর দেহ।

Editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬
বাড়িতেই পড়ে ছিল জনপ্রিয় অভিনেত্রীর নিথর দেহ।

Manual2 Ad Code

বাড়িতেই পড়ে ছিল জনপ্রিয় অভিনেত্রীর নিথর দেহ।

শেখ স্বপ্না শিমুঃ তামিল টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুভাষিণীর (৩৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজের বাসভবন থেকে এ অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, চেন্নাইয়ের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত জীবনে অশান্তির জেরেই এ দুর্ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে দ্বন্দ্বের পর তিনি নিজেকে একটি রুমে আটকে ফেলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখিা যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

ইতোমধ্যেই স্থানীয় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে অভিনেত্রীর মোবাইল ফোন এবং সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখছে পুলিশ।

Manual4 Ad Code

শ্রীলঙ্কার মেয়ে সুভাষিণী বরাবরই অভিনেত্রী হতে চেয়েছিলেন। সেই ইচ্ছা বুকে নিয়ে চলে আসেন চেন্নাইয়ে। তামিল বিনোদনজগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না তার। অডিশন, ছোট ছোট চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্যে দিয়েই নিজের অবস্থান তৈরি করতে হয় সুভাষিণীকে। তবে নিজের অধ্যবসায় ও অভিনয়ের প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে ধীরে ধীরে নতুন নতুন সুযোগ পেতে শুরু করেন নায়িকা। ‘কয়াল’ ধারাবাহিকের মাধ্যমে নিজের ভীত শক্ত করেন তিনি।