৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৩ কেজি গাঁজাসহ ১জন আটক,পালিয়েছে সহযোগীরা।

Editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
৩ কেজি গাঁজাসহ ১জন আটক,পালিয়েছে সহযোগীরা।

Manual2 Ad Code

৩ কেজি গাঁজাসহ ১জন আটক,পালিয়েছে সহযোগীরা।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের রংপুর ঢাকা জাতীয় মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

Manual1 Ad Code

৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

Manual7 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীর ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় লালমনিরহাট সদর উপজেলার জহুরুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুপদ হালদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতারের পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code