১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এটিএম শামসুজ্জামানের বড় মেয়ে মারা গেছেন কিংবদন্তি প্রয়াত অভিনেতা এ টি এম

Editor
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
এটিএম শামসুজ্জামানের বড় মেয়ে মারা গেছেন কিংবদন্তি প্রয়াত অভিনেতা এ টি এম

Manual6 Ad Code

এটিএম শামসুজ্জামানের বড় মেয়ে মারা গেছেন
কিংবদন্তি প্রয়াত অভিনেতা এ টি এম

শেখ স্বপ্না শিমুঃ শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি মারা গেছেন। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (৩ এপ্রিল) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Manual3 Ad Code

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কস্তুরির মৃত্যুর খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

নিজের পোস্টে মুক্তি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হৃদরোগে মৃত্যুবরণ করেন।’

Manual7 Ad Code

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন কস্তুরি। দ্রুত অবস্থার অবনতি হলে তিনি মারা যান। তার এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, একই সঙ্গে শোকাহত দেশের বিনোদন অঙ্গনও।

Manual1 Ad Code

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে একবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কস্তুরি।