৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পুলিশ পরিচয়ে ডাকাতি!শিক্ষক পরিবারের উপর হামলা স্বর্ণ লুট,আহত মা ও সন্তান,ঘাটাইলে আতঙ্ক চরমে।

Editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬
পুলিশ পরিচয়ে ডাকাতি!শিক্ষক পরিবারের উপর হামলা স্বর্ণ লুট,আহত মা ও সন্তান,ঘাটাইলে আতঙ্ক চরমে।

Manual6 Ad Code

পুলিশ পরিচয়ে ডাকাতি!শিক্ষক পরিবারের উপর হামলা স্বর্ণ লুট,আহত মা ও সন্তান,ঘাটাইলে আতঙ্ক চরমে।

আল আমীন, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের ছামনা গ্রামে গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত পুলিশ পরিচয়ে জনাব মোঃ রফিক মাস্টারের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে।

Manual1 Ad Code

ভুক্তভোগী মোঃ রফিক একজন শিক্ষক, তিনি ফুলবাড়ি মানাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তার স্ত্রীও একজন শিক্ষিকা, তিনি ডাবৈরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

বাড়িতে প্রবেশের পর সশস্ত্র ডাকাতরা পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা রফিক মাস্টারের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।পাশাপাশি তাদের দুই সন্তানকেও মারধর করে আহত করা হয়।
এরপর ডাকাতরা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা,স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এছাড়া রফিক সাহেবের স্ত্রীর পরিহিত স্বর্ণের কানের দুল ও হাতের বালা খুলে নিয়ে যায় এবং বাড়িতে থাকা মোবাইল ফোনগুলোও লুট করে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা দীর্ঘ সময় ধরে বাড়িতে তাণ্ডব চালায় এবং পুরো সময়জুড়ে তারা চরম আতঙ্কের মধ্যে ছিলেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

ঘটনার খবর পেয়ে অদ্য সকাল আনুমানিক ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করে।

Manual4 Ad Code

এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘাটাইল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code