১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু।

Editor
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু।

Manual5 Ad Code

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু।

শেখ স্বপ্না শিমুঃ টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন (৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু এবং বৃহস্পতিবার (২ এপ্রিল) আরেক শিশুর মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন করে ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ২৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। রোগীর চাপ বাড়তে থাকায় তা সামলাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

Manual7 Ad Code

জেলার বিভিন্ন সরকারি হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে আরও অনেক রোগী ভর্তি রয়েছে। তবে এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে শুক্রবার সুনির্দিষ্ট কোনো তথ্য সরবরাহ করা সম্ভব হয়নি।

Manual4 Ad Code

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজি মো. মাহবুবুল আলম মঞ্জু বলেন, ‘আজ ভোরে হামের উপসর্গ নিয়ে এক শিশু এবং গতকাল আরেক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় দুই দিনে দুই শিশুর মৃত্যু হলো। স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও হামের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’এ সময় তিনি রোগীর স্বজনদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।

Manual4 Ad Code