১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

Editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬

Manual5 Ad Code

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে নানা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা এবং বৈশাখী মেলার আয়োজনসহ সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Manual5 Ad Code

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একদিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে অংশগ্রহণের জন্য স্টল বরাদ্দসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি উৎসবটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বক্তারা বলেন, বাঙালির ঐতিহ্যবাহী এ উৎসবকে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।সভা থেকে নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।