৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বুয়েটের ছাত্র হত্যার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বুয়েটের ছাত্র হত্যার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মিছিল ও মানবন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে জেলার শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শিবগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যায় জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। ঢাবি’র ছাত্র মরহুম আবু বকর এবং বিশ্বজিৎ হত্যাকান্ডের বিচারের নামে যে প্রহসন হয়ছে, তেমনি এই বিচার নিয়ে যদি এরকম কিছু করার চেষ্টা করা হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে দুর্বার আন্দোলনের মাধ্যমে এর জবাব দিবে। এসময় সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান ছাত্ররা। উল্লেখ্য, গত রবিবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) শেরেবাংলা হলের দ্বিতীয়তলায় পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Manual6 Ad Code