৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
সাপাহারে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক সাপাহার উপজেলা কমিটির উদ্যোগে বুধবার সকাল ১০টায় সদরের জিরোপয়েন্ট চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক সাপাহার উপজেলা কমিটির সভাপতি নুরুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন, সহ-সম্পাদক সাংবাদিক নয়ন বাবু, নবিবুর রহমান, গোয়ালা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম হোসেন, বনিক সমিতির সভাপতি মতিউর রহমান সহ সুজনের সকল সদস্যবৃন্দ।

Manual1 Ad Code