৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিক্ষিকা রুমা হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন।

Editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
শিক্ষিকা রুমা হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন।

Manual2 Ad Code

শিক্ষিকা রুমা হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ পুরাতন বন্দরে নিজ বাড়িতে নিহত চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার রুমা দু’বৃর্ত্তদের হাতে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে,জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবিতে উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

উপজেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।এ মানববন্ধনে বক্তারা বলেন, সামছুন্নাহার রুমার নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে জন্য প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।
বক্তারা আরও বলেন,একজন নারী শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।এ মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Manual8 Ad Code