৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মালদ্বীপে ময়লার স্তূপে মিলল বাংলাদেশির মরদেহ, ৪৫ দিনের রিমান্ডে শ্রীলঙ্কান নাগরিক।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
মালদ্বীপে ময়লার স্তূপে মিলল বাংলাদেশির মরদেহ, ৪৫ দিনের রিমান্ডে শ্রীলঙ্কান নাগরিক।

Manual8 Ad Code

মালদ্বীপে ময়লার স্তূপে মিলল বাংলাদেশির মরদেহ, ৪৫ দিনের রিমান্ডে শ্রীলঙ্কান নাগরিক।

শেখ স্বপ্না শিমুঃ  মালদ্বীপের থিলাফুশি আইল্যান্ডের ল্যান্ডফিলে কর্মরত অবস্থায় ২৪ বছর বয়সি প্রবাসী বাংলাদেশি আমিন মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ৩২ বছর বয়সি শ্রীলঙ্কান নাগরিক হেশান মাদুরাঙ্গা দিশানায়েকে মেনিকার ১০ দিনের রিমান্ড শেষে আরও ৪৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির স্থানীয় আদালত। বাংলাদেশি আমিন মিয়া।

Manual8 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারি) হেশান মাদুরাঙ্গাকে আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নিয়ে বিচারক এ আদেশ দেন।দেশটির প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, হেশান মাদুরাঙ্গা দিশানায়েকে মেনিকা ওই খননকারী যন্ত্র (এক্সক্যাভেটর) পরিচালনা করছিলেন, যার আঘাতে আমিন মিয়ার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

প্রশাসনের ধারণা, গত ২৬ জানুয়ারি থিলাফুশি আইল্যান্ডের ল্যান্ডফিলে (যেখানে তিনি কাজ করতেন) খননকারী যন্ত্রের আঘাতে আমিন মিয়ার মৃত্যু হয়। প্রবাসী আমিন মিয়ার মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচারিক প্রক্রিয়া চলাকালে খননকারী যন্ত্রের চালক হেশানকে আটক রাখতে চেয়েছিল স্থানীয় প্রশাসন। বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে রিমান্ড বাড়িয়ে আরও ৪৫ দিন মঞ্জুর করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমিন মিয়ার মাথায় খননকারী যন্ত্র দিয়ে একাধিক আঘাত করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, হেশান যন্ত্রটি বন্ধ না করে চালিয়ে যাচ্ছিলেন। প্রশাসনের দাবি, যন্ত্রটি ভুলভাবে পরিচালনার কারণেই আমিন মিয়ার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় হেশানের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Manual1 Ad Code

এছাড়া প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, হেশান একই প্রতিষ্ঠানে অবৈধভাবে কর্মরত ছিলেন। যে দিন আমিন মিয়ার মৃত্যু হয়, সে দিনই তিনি মালদ্বীপ থেকে পালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি ঘিরে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম এখনও চলমান।

Manual6 Ad Code

মালদ্বীপে দুদিন ধরে কর্মস্থল থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি আমিন মিয়া। পরে ২৮ জানুয়ারি রাতে থিলাফুশি আইল্যান্ডের ময়লার স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিককে গ্রেফতার করা হয়। প্রথমে তাকে ৭ দিনের রিমান্ড দেয়া হয়, পরে তা বাড়িয়ে ১০ দিন করা হয়। নিহত আমিন মিয়া মালদ্বীপের ওয়েস্ট ম্যানেজমেন্ট করপোরেশনে (ওয়ামকো) গত ছয় মাস ধরে কর্মরত ছিলেন।