১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাবনায় নেশার টাকা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
পাবনায় নেশার টাকা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার।

Manual2 Ad Code

পাবনায় নেশার টাকা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ পাবনার আটঘরিয়ায় নেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ৷
পাবনার আটঘরিয়ায় নিহত বৃদ্ধার মরদেহ দেখতে স্বজনদের ভিড়।

Manual7 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন নেশার টাকা চেয়ে বাবার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিজ ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমান হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছেলে কামরুল ইসলামকে গ্রেফতার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।