৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ

Manual4 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

Manual3 Ad Code

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল এর অংশ হিসেবে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবির এর নেতৃত্বে জুম্মার নামাজ শেষে বাস টার্মিনাল জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দোয়া শেষে বিক্ষোভ মিছিল দিনাজপুর প্রেসক্লাবে এসে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবির।

Manual3 Ad Code

বিক্ষোভ মিছিল এবং সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জুলাই যোদ্ধা এবং বিভিন্ন স্তরের প্রতিবাদী জনতা।

Manual5 Ad Code