৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপু‌রের চন্দ্রগঞ্জে ৩টি ওয়া‌র্ডের ত্রি-বা‌র্ষিক সম্মেলন সম্পন্ন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৯
লক্ষ্মীপু‌রের চন্দ্রগঞ্জে ৩টি ওয়া‌র্ডের ত্রি-বা‌র্ষিক সম্মেলন সম্পন্ন

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

ওমর শা‌কিল,‌জেলা প্র‌তি‌নি‌ধি(লক্ষ্মীপুর)::
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৩টি ওয়ার্ডে আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক
সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার
(১৮সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের মোস্তফার দোকান নামক এলাকার উকিল মা‌ঠে স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা
যুবলীগের সভাপতি ও সদর উপজেলা
পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্
উদ্দিন টিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয়
জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ,
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী
সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের
সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর,
ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস
উদ্দিন লিঠন।
ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা মো.
মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো
বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.
সেলিম মেম্বার, সদর (পূর্ব) যুবলীগের
সাবেক যুগ্ম আহ্বায়ক গৌতম মজুমদার,
সদর উপজেলা ছাত্রলীগের সাবেক
সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী,
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম
আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কফিল
উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের
সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।
ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন ও অনুষ্ঠানের সঞ্চালনা করেন, ইউনিয়ন
যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর
রাজ্জাক রিঙ্কু। বিকাল ৪টার মধ্যে বিশাল সম্মেলন প্যান্ডেলের কানায় কানায় পূর্ণ
যুবলীগের এই ওয়ার্ড সম্মেলনে ইউনিয়ন
আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতারা
স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বিপুল করতালির মাধ্যমে যুবলীগ
নেতাকর্মীরা দলের নেতাদের স্বাগত
জানান।
অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা আব্দুল
জাব্বার লাভলু, সদর (পূর্ব) যুবলীগের
আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম
আহ্বায়ক রূপম হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মমিন উল্যাহ সবুজ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম
আহ্বায়ক ফখরুল আলম পারভেজ, গাজী
কামরুল, আব্দুর রহমান, মাহফুজুর রহমান তন্ময় ও সাইফুল ইসলাম বাচ্চুসহ দলের
অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে যুবলীগের রাজনীতিকে গতিশীল করার লক্ষ্যে
চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডকে ৩ ভাগে বিভক্ত করে প্রথমদফায় ১নং উত্তর-
পূর্ব পাঁচপাড়া, ৩নং আমানীলক্ষ্মীপুর ও
৪নং পশ্চিম লতিফপুর ওয়ার্ডের এ সম্মেলনের আয়োজন করা হয়। এই ৩টি ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি,
সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম এক সপ্তাহের মধ্যে
ঘোষণা করবেন বলে জানান অনুষ্ঠানের
প্রধান অতিথি এ কে এম সালাহ্ উদ্দিন
টিপু।

Manual6 Ad Code