১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা সদর উপজেলায় ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন।

admin
প্রকাশিত মে ১২, ২০২৫
গাইবান্ধা সদর উপজেলায় ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন।

Manual5 Ad Code

মোঃ মিঠু মিয়া

Manual5 Ad Code

গাইবান্ধা জেলা প্রতিনিধি

রবিবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহারবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

স্থানীয় কয়েকজন জানান, আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেলে করে আরেক সহকর্মীর সঙ্গে ক্যাম্পে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছার পর হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়ে। এতে আবু বক্কর গুরুতর আহত হন।

Manual5 Ad Code

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবু বক্করের সঙ্গে থাকা র‌্যাবের আরেক সদস্যও আহত হয়েছেন।

Manual4 Ad Code

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, “ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।