৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual4 Ad Code

টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেখ স্বপ্না শিমুঃ টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় শামীম আল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual5 Ad Code

নিহত শামীম আল হোসেন বাসাইল পৌরশহরের পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাশিল ইউনিয়নের চায়না ফ্যাক্টরীর সামনে দুর্ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, সন্ধ্যায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিএনজি কাশিলের চায়না ফ্যাক্টরীর সামনে আসলে বাসাইল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আরেকজনকে দ্রুতই হাসপাতালে পাঠাই স্থানীয়রা।

Manual4 Ad Code

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।