১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৩৫ দোকান

Editor
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৩৫ দোকান

Manual5 Ad Code

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৩৫ দোকান

শেখ স্বপ্না শিমুঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতের এই আগুনে বাজারের স্বর্ণের দোকানসহ অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।শুক্রবার (২৭ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে বোয়ালখালী নতুন বাজারে আগুনের সূত্রপাত হয়।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বাজারের একটি গলিতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্বর্ণের দোকানসহ বাজারের একটি বড় অংশ পুড়ে কয়লা হয়ে যায়।

বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, রাত ৩টার দিকে একটি গলিতে আগুন লাগলেও দ্রুত তা দ্বিতীয় ও তৃতীয় গলিতেও ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩৫টির বেশি দোকান পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারা প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চরম হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।

দীঘিনালা ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, রাত ৩টায় আগুন লাগার খবর পেয়েই তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। খাগড়াছড়ি থেকেও আরও একটি ফায়ার ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

Manual3 Ad Code

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। দীঘিনালা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই যাচাই না করে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় বলে তিনি জানান। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।

Manual7 Ad Code