৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, যুবক নিহত।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, যুবক নিহত।

Manual3 Ad Code

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, যুবক নিহত।

শেখ স্বপ্না শিমুঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি চলন্ত ট্রাকের ধাক্কায় শওকত বেপারী নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৪ মিনিটের দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের ওপর মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। আহত ইমরান মণ্ডল (২৪) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ বাঙ্গাল এলাকার আবদুল আজিজের ছেলে।

Manual5 Ad Code

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ত্রুটি মেরামতের জন্য একটি ট্রাক এক্সপ্রেসওয়েতে থেমে ছিল। এ সময় একই দিক থেকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার আহত হন এবং পিছনের ট্রাকের হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন।

Manual7 Ad Code

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক ট্রাকচালক শওকত বেপারীকে মৃত ঘোষণা করেন। আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।