১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অভিনেতা রাহুলের মৃত্যু: ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
অভিনেতা রাহুলের মৃত্যু: ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Manual5 Ad Code

অভিনেতা রাহুলের মৃত্যু: ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

শেখ স্বপ্না শিমুঃ শুটিং স্পটে সমুদ্রে ডুবে মারা গেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়। শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে টালিউড ইন্ডাস্ট্রি শোকে স্তব্ধ। এমন পরিস্থিতিতেই প্রকাশ্যে এলো অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট।

Manual6 Ad Code

প্রাথমিক ময়নাতদন্তে চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় এক ঘণ্টার মতো পানির নিচে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই তার শ্বাসনাল ও পাকস্থলীতে ঢুকে পড়ে বিপুল পরিমাণ নোনা পানি এবং বালি।

Manual3 Ad Code

হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র সময় টেলিভিশনকে নিশ্চিত করেছে, অস্বাভাবিক মাত্রায় শরীরে নোনা পানি ও বালির উপস্থিতির দিকটি ময়নাতদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে।

কারণ হিসেবে চিকিৎসকরা জানান, সাধারণ ডুবে যাওয়ার ঘটনার তুলনায় রাহুলের শরীরের ভেতরে বালি ঢোকার পরিমাণ অতিমাত্রায় বেশি। বিশেষ করে শ্বাসনালি ও পাকস্থলীতে যে পরিমাণ নোনা পানি ও বালির উপস্থিতি পাওয়া গেছে তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে দীর্ঘ সময় পানির নিচে ছিলেন রাহুল।

Manual6 Ad Code

এ ধরনের ঘটনা নিয়ে যারা কাজ করেন তারা মনে করছেন, প্রাথমিক ময়নাতদন্ত ঘিরে যে তথ্য সামনে এসেছে, তাতে মনে করা হচ্ছে, দীর্ঘ সময় পরও রাহুলকে উদ্ধার না করায় পরিস্থিতি আরও জটিল করে তোলে। যা শেষ  পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

প্রাথমিক ময়নাতদন্তের পর চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট তৈরিতে ব্যস্ত চিকিৎসকরা। সে রিপোর্ট হাতে পেলেই রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

গত ২৯ মার্চ ভারতের দিঘার তালসারি সৈকতে প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়। ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ে সময় অনাকাঙিক্ষত এমন দুর্ঘটনা ঘটায় অভিনয়শিল্পীদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তারকারা।

Manual8 Ad Code