মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
রবিবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহারবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
স্থানীয় কয়েকজন জানান, আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেলে করে আরেক সহকর্মীর সঙ্গে ক্যাম্পে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছার পর হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়ে। এতে আবু বক্কর গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবু বক্করের সঙ্গে থাকা র্যাবের আরেক সদস্যও আহত হয়েছেন।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, “ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।