৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় অন্ধ কল্যান সমিতির ব্যবস্থাপনায় চক্ষু ছানি বাছাই কর্মসূচির উদ্বোধন

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় অন্ধ কল্যান সমিতির ব্যবস্থাপনায় চক্ষু ছানি বাছাই কর্মসূচির উদ্বোধন

Manual5 Ad Code

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual8 Ad Code

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় ও চান্দলাই যুব সংঘের সহযোগিতায় পৌর এলাকার ১০ নং, ১৩ নং ও ১৪ নং ওয়ার্ড এলাকার অসহায়, গরীবদের জন্য চক্ষু ছানি বাছাই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার সমাজ সেবক মো. সাজ্জাদ আলির সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল আলী, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মমরেজুল ইসলাম, সাবেক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জারজিস আলি, সদর উপজেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual5 Ad Code

সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৩ টি ওয়ার্ডের প্রায় ২০০ রোগীর চক্ষু ছানি বাছাই ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মুকুল এবং ডা. তৌহিদুল ইসলাম সুজন চিকিৎসা প্রদান করেন। উল্লেখ্যে, বাছাইকৃত রোগীদের পরে ছানি অপরেশন করা হবে।

Manual1 Ad Code