১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

টাংগাইলের নাগরপুরে ৩৪০ জনের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করলেন এমপি টিটু

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৩
টাংগাইলের নাগরপুরে ৩৪০ জনের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করলেন এমপি টিটু

Manual8 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে অসহায় দুঃস্থ ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবার ও মসজিদ মন্দির সহ ৩৪০ জনের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করলেন এমপি টিটু। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

Manual4 Ad Code

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় আরও বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাবেক চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, পাকুটিয়া ইউপি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আবু বকর, নাগরপুর থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদ হাসান, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।এসময়ে নাগরপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমান, মন্দির কমিটির সভাপতি /সম্পাদক সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code