৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাটোরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২১
নাটোরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

Manual6 Ad Code

নাটোরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

নাটোরে একসঙ্গে দুইটি মেয়ে ও একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন লিপি বেগম নামে এক গৃহবধূ। তিনি জেলার সদর উপজেলার একডালা গ্রামের মাসুদ রানা স্ত্রী। সোমবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে আরএমও ডা.আমিনুল ইসলাম সোহেলে তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি ফুটফুটে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।বিয়ের দুই বছর পর তিন সন্তান এক সাথে পেয়ে খুশি মাসুদ রানা ও লিপি বেগম দম্পতি এমনটিই জানান।ডা.আমিনুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত জানান, গৃহবধূ লিপি সোমবার ভোরে নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম সন্তান, ১০টায় ৩৬মিনিট দ্বিতীয় সন্তান ও ১০টা ৪২ মিনিটে তৃতীয় সন্তান প্রসব করেন তিনি আরো জানান, দুটি শিশুর ওজন দুই কেজি ও একটির ওজন দেড় কেজি। মূলত জন্মের সময় স্বাভাবিক শিশুর ওজন আড়াই কেজির মতো হয়। তবে শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন

Manual3 Ad Code