১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে রোজাদার পিতাকে পিটিয়ে রক্তাক্ত করলো ছেলে

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২১
শ্রীপুরে রোজাদার পিতাকে পিটিয়ে রক্তাক্ত করলো ছেলে

Manual2 Ad Code

শ্রীপুরে রোজাদার পিতাকে পিটিয়ে রক্তাক্ত করলো ছেলে

Manual7 Ad Code

রাকিবুল হাসান, শ্রীপুর (গাজীপুর) থাকেঃ-

Manual8 Ad Code

গাজীপুরের শ্রীপুরে এক বৃদ্ধ পিতাকে পিটিয়ে রক্তাক্ত করলো তার ছেলে। উপজেলার বরমী ইউনিয়নের পশ্চিম বালিয়া পাড়া গ্রামের আফাজ উদ্দিন (৭৫) কে দা দিয়ে কুপিয়েছে তার ছেলে মোস্তফা।

Manual5 Ad Code

আহত আফাজ উদ্দিনের মেয়ে সারজিদা বেগম জানান,আমার পিতা একজন বয়স্ক লোক। আমি সহ আমার দুই বোন ও আমার মাকে ৮ বিঘা সম্পত্তি লেখে দিয়েছিলো বাবা।

সম্পত্তি দেওয়ার পর থেকেই আমার বাবাকে অত্যাচার করে আসছে আমার ভাই মোস্তফা।

সারজিদা বেগম আরো জানান, আমার পিতাকে পবিত্র মাহে রমজানের রোজা রাখার অবস্থায় দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত করেছে।

আহত আফাজ উদ্দিন জানান, প্রতিদিনের মতো ইফতার করার জন্য ২০ এপ্রিল বাড়ির পাশে দুপুর দুইটার সময় গাছ থেকে বেল আনতে গেলে আমাকে দা দিয়ে মাথায় এবং হতে আঘাত করে আমার ছেলে মোস্তফা।

Manual6 Ad Code

পরে এলাকার লোকজন উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে এনে ভর্তি আরেন বলে জানান আহত আফাজ উদ্দিন।