৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে বাগাতিপাড়ায় মাস্ক বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১
বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে বাগাতিপাড়ায় মাস্ক বিতরণ

Manual3 Ad Code

“বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে বাগাতিপাড়ায় মাস্ক বিতরণ”

 

Manual2 Ad Code

মোঃ খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) থেকেঃ-
করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমন প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় মালঞ্চি বাজারে কমিশনের বাগাতিপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়।

Manual1 Ad Code

এসময় ভ্যান চালক, পথচারী, বিভিন্ন জরুরী সেবা দানকারীসহ বিভিন্ন জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Manual1 Ad Code

এসময় সেখানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সোহেল রানা, সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম, পৌর শাখার সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, সাধারন সম্পাদক সাংবাদিক ফজলে রাব্বিসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।