৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাতক পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২১
ছাতক পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন

Manual4 Ad Code

ছাতক পৌরসভার প্যানেল
মেয়র নির্বাচন সম্পন্ন

Manual3 Ad Code

মোঃ ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ-
ছাতক পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে। গতকাল বুধবার পৌরসভা কার্যালয়ে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে প্যানেল মেয়র (এক) নির্বাচিত হয়েছেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস চৌধুরী, প্যানেল মেয়র (দুই) নির্বাচিত হয়েছেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন ও প্যানেল মেয়র (তিন) নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলি। প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন সুমেন ও লিয়াকত আলী এবং তাছলিমা জান্নাত কাকলি ও রত্না রানী মালাকার সমসংখ্যক ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে জসিম উদ্দিন সুমেন ও তাছলিমা জান্নাত কাকলি নির্বাচিত হন। প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠানে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সহ সকল কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code