১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় বিট পুলিশিং সংক্রান্ত উঠান বৈঠক অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২১
রুহিয়ায় বিট পুলিশিং সংক্রান্ত উঠান বৈঠক অনুষ্ঠিত

Manual3 Ad Code

হুসাইন মোঃ আরমান, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশে বিট পুলিশিং জোরদারের লক্ষ্যে থানা পুলিশ এর পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম বৃদ্ধির উদ্দেশ্যে বিট পুলিশিং সংক্রান্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বুধবার(২৭ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আপনারা সবাই সচেতন হবেন, আপনাদের থানার পাশাপাশি প্রতি টা ইউনিয়নে বিট পুলিশিং আপনাদের সেবা করবেন। তিনি আরও বলেন, আপনাদের আশেপাশের কোন অপরাধ হতে দেখলে আপনারা পুলিশকে সহযোগিতা করবেন আপনার পরিচয় গোপন রাখা হবে।
৪ নং বিট এর দায়িত্বে থাকা এস আই মুনির হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, চিত্ত রঞ্জুন রায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহিয়া থানা,রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ এস আই আবুবকর সিদ্দিক, এস আই মিজান প্রমূখ

Manual6 Ad Code