৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

” সরকারি কলেজে মানব কল্যান উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন”

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯
” সরকারি কলেজে মানব কল্যান উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন”

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

মোহাম্মদ ফায়েদ, কক্সবাজার ঃ
অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে মানব কল্যান উন্নয়ন সংস্থা বাংলাদেশ , হতদরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সামাজিক বিভিন্ন কাজে অংশ নেয়ার ধারাবাহিকতায় রক্তদানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৭ জুলাই, শনিবার , কক্সবাজার সরকারি কলেজে ফ্রি: রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করে।
সকাল: ৯ টা থেকে বিকাল ১টা পর্যন্ত। এ কর্মসূচীতে কলেজের শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে।
এই কর্মসূচীর উদ্বোধন করেন ককসবাজার সরকারী কলেজ এর ভাইস প্রিন্সিপাল প্রফেসর পার্থ সারথি সোম। মানব কল্যান উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক জানায়-আমরা সম্পূর্ণ বিনামূল্যে রক্তদানসহ মানুষদের স্বেচ্ছায় সামাজিক উন্নয়নমূলক সেবা দিয়ে আসছি। আজকে আমরা কক্সবাজার সরকারি কলেজে রক্তের গ্রুপ নির্ণয় করছি। এ সময় মোট ৩২২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতন করি এবং রক্তের গ্রুপ কার্ড প্রদান করি। যাতে তারা মানুষের প্রয়োজনে রক্ত দান করতে পারে। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন,,
শহিদুর রহমান শহিদ, সৈয়দ করিম,সরওয়ার কামাল, মো রিদুয়ান,আব্দুল্লাহ জাহাঙ্গীর, ওসমান গনি প্রমুখ।
সার্বিক সহযোগিতায়া ছিলেন একোরা ব্লাড ব্যাংক।

Manual1 Ad Code