৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রাস্তা কাটা বাবদ চসিককে ৩২ লাখ ২৯ হাজার টাকা দিল ওয়াসা

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২০
রাস্তা কাটা বাবদ চসিককে ৩২ লাখ ২৯ হাজার টাকা দিল ওয়াসা

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

আব্দুল করিম, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:

Manual7 Ad Code

চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে রাস্তা কর্তন বাবদ ৩২ লক্ষ ২৯ হাজার টাকার চেক প্রদান করেছেন চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। গতকাল সোমবার টাইগারপাসস্থ প্রশাসক দপ্তরে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের কাছে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ এই চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তরকালে প্রশাসক বলেন, ওয়াসা রাস্তা কর্তনের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাস্তা সংস্কার কাজে নিয়োজিত গাড়ি প্রস্তুত থাকবে। রাস্তা কর্তনের পর পরই পুনরায় রাস্তা সংস্কার করা হবে। যাতে করে নগরবাসী বা সাধারণ জনগণের কোন রকম দুর্ভোগ পোহাতে না হয়। এ সময় প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ও চট্টগ্রাম ওয়াসার প্রকল্প পরিচালক মো. আরিফুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।