৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে বিকাশ এজেন্টের বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি, নগদ ৩ লক্ষাধিক টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২০
কালীগঞ্জে বিকাশ এজেন্টের বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি, নগদ ৩ লক্ষাধিক টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট

Manual8 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

ঝিনাইদহের কালীগঞ্জে এক বিকাশ এজেন্টের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রবিবার রাত ৩ টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার কাশীপুর গ্রামের ষ্টেশন রোডের শহিদুল ইসলাম বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

 

শহিদুলর ইসলাম জানায়, রবিবার রাত ৩ টার দিকে ৫/৬ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল তার বাড়ির গেটের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এরপর জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে আমার এবং আমার স্ত্রীকে জিম্মি করে।

Manual2 Ad Code

 

এরপর ডাকাতদল প্রায় আধা ঘন্টা ধরে অবস্থান করে একে একে সকল আলমিরা থেকে ১৭ ভরি স্বর্ণালঙ্কার এবং বিকাশ এজেন্ট তার ছেলে বাপ্পির বিকাশ ব্যবসার নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। তার ছেলে বাপ্পি এবং বাপ্পির স্ত্রী আত্বিয় বাড়িতে বেড়াতে গিয়েছিল।

 

এ সুযোগে তার বাড়িতে ডাকাতি হয়েছে বলে জানান তিনি।

 

Manual8 Ad Code

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, ডাকাতির খবর পেয়ে আমি এখন ঘটনাস্থলে আছি। ঘটনা জানার পর প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।