৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীর বাউফলে প্রকাশ্যে কলেজ ছাত্র খুন

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২০
পটুয়াখালীর বাউফলে প্রকাশ্যে কলেজ ছাত্র খুন

Manual4 Ad Code

 

টি. আই. অশ্রু,পটুয়াখালী থেকেঃ-

Manual1 Ad Code

 

 

Manual7 Ad Code

পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন খন্দকার (২৫) নামে কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

 

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায়,বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজারে এ ঘটনা ঘটে। শাওন খন্দকার বিলবিলাস গ্রামের জাকির হোসেনের ছেলে এবং টুঙ্গি সরকারি কলেজের স্নাতকোত্তর এর ছাত্র ছিলেন।

 

নিহতের ভাই সাগর জানান, পার্শ্ববর্তী মদনপুর গ্রামের ফয়েজ রাজার ছেলে রাজিব রাজা (২৪) গতকাল রাতে বিলবিলাস বাজারে বসে শাওন খন্দকারের চোখে টর্স লাইটের আলো মারে,এতে শাওন হ্মীপ্ত হন এবং তাদের মধ্যে তর্ক হয় এক পর্যায় বাজারের লোকেরা তাদেরকে থামায়।

 

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে শাওন খন্দকার বিলবিলাস বাজারে একটা দোকানে বসে চা পান করছিল। হঠাৎ রাজিব রাজা গিয়ে ঐ ঘটনার জের ধরে প্রকাশ্যে শাওনের পেটে ছুরিকাঘাত করেন। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে বাউল স্বাথ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ম্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

নিজস্ব প্রতিবেদকের তথ্যে জানা যায়,পুলিশ শাওনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এবং বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

এবং পুলিশ প্রধান আসামি রাজিব রাজাকে গ্রেফতার করেছে জানিয়েছেন। আরো জানিয়েছেন লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।।