৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মালদ্বীপে নিখোঁজের ২ দিন পর মিললো প্রবাসী বাংলাদেশির মরদেহ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
মালদ্বীপে নিখোঁজের ২ দিন পর মিললো প্রবাসী বাংলাদেশির মরদেহ

Manual2 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

মালদ্বীপে দু’দিন ধরে নিখোঁজ ছিলেন ২৪ বছর বয়সি প্রবাসী বাংলাদেশি আমিন মিয়া। বুধবার (২৮ জানুয়ারি) রাতে দেশটির থিলাফুশি আইল্যান্ডে (যেখানে তিনি কাজ করতেন) ময়লার স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

Manual6 Ad Code

বর্তমানে ময়নাতদন্তের জন্য আমিন মিয়ার মরদেহ রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নে।

একই দ্বীপে কর্মরত আবু আহমেদ সেলিম মিয়া জানান, মালদ্বীপের বর্জ্য ব্যবস্থাপনা কর্পোরেশন লিমিটেড (ওয়েমকো) কোম্পানিতে কাজের জন্য ছয় মাস আগে এসেছিলেন আমিন মিয়া। নিখোঁজ হওয়ার দিনও কাজে এসেছিলেন তিনি। কিন্তু কাজের একপর্যায়ে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে কোম্পানির কর্মকর্তারা তার নিখোঁজের বিষয়টি মালদ্বীপ পুলিশকে জানান।

তিনি আরও বলেন, ২ দিন ধরে খোঁজার পর গত রাতে সিসি ক্যামেরা দেখে ইন্ডাস্ট্রিয়াল দ্বীপটির ময়লার স্তূপের ভেতর থেকে প্রবাসী আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাদের ধারণা, কাজ করা অবস্থায় ময়লা ফেলার জন্য ব্যবহৃত এক্সক্যাভেটরের সাথে কোনো একসময় দুর্ঘটনা ঘটতে পারে।

Manual4 Ad Code

মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছে, গত ২ দিনের অনুসন্ধানের পর বুধবার রাতে মৃত অবস্থায় প্রবাসী আমিন মিয়াকে উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে, প্রবাসী আমিনের মৃত্যু নিখোঁজের দিন বা গত সোমবার হয়েছে বলে নিশ্চিত করে পুলিশ। তবে তদন্ত চলমান থাকায়, বিস্তারিত তথ্য যথাসম্ভব সময়ে প্রকাশ করা হবে বলেও জানান তারা।

এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন বলেন, প্রবাসী আমিন মিয়ার মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

Manual1 Ad Code

এ বিষয়টি সম্পর্কে হাইকমিশন অবগত। প্রবাসী আমিন মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ বের করতে মালদ্বীপ পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান মিশনের এই কর্মকর্তা।

Manual4 Ad Code