৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

Manual7 Ad Code

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চীনা নববর্ষ উদযাপনের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি। চীনা নববর্ষ উদযাপনের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিসিটিভির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে ঝেংজি শহরে একটি আতশবাজি ও পটকার দোকানে আগুন লাগে এবং পরে বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং ১২ জনের মৃত্যু হয়। বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।

Manual5 Ad Code

চীনে চন্দ্র নববর্ষ উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো একটি সাধারণ রীতি। রাজধানী বেইজিংসহ বড় কয়েকটি শহরে দূষণের কারণে এ ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও ছোট শহর ও গ্রামাঞ্চলে এখনো ব্যাপকভাবে আতশবাজি ফোটানো হয়।

এর আগে রোববার পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে আরেকটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ৮ জন নিহত ও ২ জন আহত হন। ওই ঘটনার পর জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দেশজুড়ে আতশবাজি কারখানাগুলোতে কড়া নজরদারি ও নিরাপত্তা ঝুঁকি যাচাইয়ের নির্দেশ দেয়।
একই সঙ্গে দোকানের বাইরে ধূমপান বা পরীক্ষামূলকভাবে আতশবাজি ফোটানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

Manual3 Ad Code

চীনে নিরাপত্তা মান যথাযথভাবে না মানার কারণে শিল্প কারখানায় দুর্ঘটনা প্রায়ই ঘটে। চলতি মাসের শুরুতে শানসি প্রদেশে একটি বায়োটেক কারখানায় বিস্ফোরণে ৮ জন নিহত হন। এছাড়া জানুয়ারির শেষ দিকে প্রতিবেশী ইনার মঙ্গলিয়া অঞ্চলের একটি স্টিল কারখানায় বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়।

Manual6 Ad Code