৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

প্রত্যক্ষদর্শী সেই সময়ের ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট আব্দুল খালুক আজো ভয়ে বেড়াচ্ছেন ভয়ানক বেদনাবিধুর সেই মুর্হুতের স্মৃতি

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২০
প্রত্যক্ষদর্শী সেই সময়ের ছাত্রলীগ নেতা  এ্যাডভোকেট আব্দুল খালুক আজো ভয়ে বেড়াচ্ছেন ভয়ানক বেদনাবিধুর সেই মুর্হুতের স্মৃতি

Manual2 Ad Code

ইফতেখার চৌধুরী,কানাইঘাট :

 

২০০৪ সালের ২১শে আগষ্টের প্রত্যক্ষদর্শী ছিলেন আব্দুল খালিক। তিনি আজো ভয়ে বেড়াচ্ছেন ভয়ানক বেদনাবিধুর সেই মুর্হুতের স্মৃতি। সবদিকে শুধু লাশ আর লাশ, আহাজারি, আর্তনাদ ও ক্ষতবিক্ষত দেহ ছিলো রাজপথে।

 

এমন মর্মান্তিক দৃশ্য আজো তাড়া করে তৎকালিন ছাত্রনেতা আব্দুল খালিককে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সিলেট জেলা বারের আইনজীবি এডভোকেট আব্দুল খালিক ছিলেন সে দিনের ঘটনায় কানাইঘাটের সন্তান হিসাবে একমাত্র প্রত্যক্ষদর্শি।

 

Manual7 Ad Code

আজো তিনি ভয়ে বেড়াচ্ছেন বেদনা বিদুর বিভীষিকাময় সেই মুহুর্তটির স্মৃতি।

 

Manual4 Ad Code

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন নেতা হওয়ার কারণে বিএনপি, জামাত জোট সরকার বিরোধী আন্দোলনে ঢাকা মহানগরীর রাজপথে সক্রিয় ছিলেন তৎকালিন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবি বিভাগের মেধাবী ছাত্র আব্দুল খালিক।

 

তিনি (২০ আগষ্ট)শুক্রবার টেলিফোন এক সাক্ষাতকারে তুলে ধরেন সেদিনের বিভীষিকাময় ঘটনার বর্ণনা।

Manual5 Ad Code

 

২০০৪ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা এবং সিলেটের গুলশান সেন্টারে বাংলাদেশ আওয়ামীলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামীলীগ ২১শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলো।

 

Manual3 Ad Code

যেহেতু সিলেটের নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি সেই কারণে এই কর্মসূচি সফল করার লক্ষ্যে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাথে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন তিনি। নির্ধারিত বিকাল ৩টার পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যখন দলীয় নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছিলেন। তখন বিকাল ৪টার পরে নেত্রী যখন সমাবেশ স্থলে উপস্থিত হন তখন সমাবেশ স্থল ছিলো কানায় কানায় লোকজনে পরিপূর্ণ। ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে যখন নেত্রী উঠেন তখন প্রতিবাদী নেতাকর্মীরা গগনবিধারী মুহুর্মুহু শ্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তুলে।

 

সমাবেশে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা তার বক্তব্যর এক পর্যায়ে সিলেটের গুলশান সেন্টারে বোমা হামলা করে মহানগর আওয়ামীলীগ নেতা মোঃ ইব্রাহিমকে নির্মম ভাবে হত্যা ও এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ এবং মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ আওয়।