ইফতেখার চৌধুরী,কানাইঘাট :
২০০৪ সালের ২১শে আগষ্টের প্রত্যক্ষদর্শী ছিলেন আব্দুল খালিক। তিনি আজো ভয়ে বেড়াচ্ছেন ভয়ানক বেদনাবিধুর সেই মুর্হুতের স্মৃতি। সবদিকে শুধু লাশ আর লাশ, আহাজারি, আর্তনাদ ও ক্ষতবিক্ষত দেহ ছিলো রাজপথে।
এমন মর্মান্তিক দৃশ্য আজো তাড়া করে তৎকালিন ছাত্রনেতা আব্দুল খালিককে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সিলেট জেলা বারের আইনজীবি এডভোকেট আব্দুল খালিক ছিলেন সে দিনের ঘটনায় কানাইঘাটের সন্তান হিসাবে একমাত্র প্রত্যক্ষদর্শি।
আজো তিনি ভয়ে বেড়াচ্ছেন বেদনা বিদুর বিভীষিকাময় সেই মুহুর্তটির স্মৃতি।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন নেতা হওয়ার কারণে বিএনপি, জামাত জোট সরকার বিরোধী আন্দোলনে ঢাকা মহানগরীর রাজপথে সক্রিয় ছিলেন তৎকালিন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবি বিভাগের মেধাবী ছাত্র আব্দুল খালিক।
তিনি (২০ আগষ্ট)শুক্রবার টেলিফোন এক সাক্ষাতকারে তুলে ধরেন সেদিনের বিভীষিকাময় ঘটনার বর্ণনা।
২০০৪ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা এবং সিলেটের গুলশান সেন্টারে বাংলাদেশ আওয়ামীলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামীলীগ ২১শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলো।
যেহেতু সিলেটের নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি সেই কারণে এই কর্মসূচি সফল করার লক্ষ্যে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাথে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন তিনি। নির্ধারিত বিকাল ৩টার পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যখন দলীয় নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছিলেন। তখন বিকাল ৪টার পরে নেত্রী যখন সমাবেশ স্থলে উপস্থিত হন তখন সমাবেশ স্থল ছিলো কানায় কানায় লোকজনে পরিপূর্ণ। ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে যখন নেত্রী উঠেন তখন প্রতিবাদী নেতাকর্মীরা গগনবিধারী মুহুর্মুহু শ্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তুলে।
সমাবেশে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা তার বক্তব্যর এক পর্যায়ে সিলেটের গুলশান সেন্টারে বোমা হামলা করে মহানগর আওয়ামীলীগ নেতা মোঃ ইব্রাহিমকে নির্মম ভাবে হত্যা ও এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ এবং মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ আওয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।