৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় শোক দিবসে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় শোক দিবসে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

মো: নাজমুল হোসেন,বিশেষ প্রতিনিধি:-

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিবসটি পালন করা হয়। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালী, আলোচনা সভা, এবং দুপুরে বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, উপজেলা সমাজসেবা অফিসার ভবানী শংকর বল, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, যুবলীগের সভাপতি এনামুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার (রিচান) সহ আরো অনেক নেতা কর্মি।