মো: নাজমুল হোসেন,বিশেষ প্রতিনিধি:-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিবসটি পালন করা হয়। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালী, আলোচনা সভা, এবং দুপুরে বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, উপজেলা সমাজসেবা অফিসার ভবানী শংকর বল, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, যুবলীগের সভাপতি এনামুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার (রিচান) সহ আরো অনেক নেতা কর্মি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।