৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ‘তাকওয়া’ পরিবহনে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২০
গাজীপুরে ‘তাকওয়া’ পরিবহনে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস

Manual5 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:
গাজীপুরে ‘তাকওয়া’ পরিবহনে চাঁদাবাজি, মনগড়া ভাড়া আদায়, যাত্রী হয়রানি সহ নানা রকম অনিয়মের অভিযোগ তুলে ধরে মোঃ জসিম উদ্দীন নামের এক ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

গত ১০’ই আগস্ট মোঃ জসিম উদ্দীন তার ফেসবুক আইডিতে”গাজীপুরে নতুন চাঁদাবাজের আমদানি হয়েছে” এমন শিরোনামের স্ট্যাটাসটি পোস্ট করেন।

 

স্ট্যাটাসে তিনি, করোনা কালে স্বাস্থ্য বিধি না মেনে যাত্রী বহন, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া চেয়েও জোড় পূর্বক অধিক ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ তুলে ধরেন। এসব অনিয়মের যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন।

 

তাকওয়া পরিবহনের’ বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে, পরিবহন শ্রমিকলীগের গাজীপুর জেলার সভাপতি সুলতান সরকার জানান, যাত্রী হয়রানির বিষয়ে তিনি অবগত নন। মাঝেমধ্যেই একমুখী যাত্রী হওয়ার কারণে নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক ভাড়া আদায় করতে হয়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, একমুখী যাত্রী চাপ বেশি থাকায় অনেক সময় ফিরতি পথে গাড়ি খালি নিয়ে আসতে হয়। আর তাই, ফিরতি গাড়ির তেল খরচ উঠাতেই অনেক সময় যাবার পথে, সিটিং ভাড়া আদায় করতে হয়। তবে এসব অনিয়মের বিষয়ে অচিরেই কাজ শুরু করবেন বলে জানান তিনি।

 

গাজীপুর মেট্রোপলিটন(জিএমপি) পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে অনিয়মের সাথে জড়িত গাড়ি গুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

হুবহু মোঃ জসিম উদ্দিন নামক ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলোঃ-

 

“দৃষ্টি আকর্ষণ”
~~~~~~~~‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~
গাজীপুরে নতুন চাঁদাবাজের আমদানি হয়েছে-
নামঃ তাকওয়া পরিবহন।
_____________________________________________

Manual3 Ad Code

# চৌরাস্তা থেকে চন্দ্রা ৫০/- টাকা, কোনাবাড়ি আসলেও ৫০/- টাকা, সফিপুর আসলেও ৫০/- সোজা কথা তাদের নিয়ম অনুযায়ী গাড়ীতে উঠলেই ভাড়া ৫০/- টাকা !!! _____________________________________________

Manual8 Ad Code

# দুই সিটে বসাবে দুজন আবার ভাড়া নেবে ৪ সিটের।
কেউ প্রতিবাদ করলেই তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে !!!
_____________________________________________

# চন্দ্রার আশে পাশে ২০/২৫ জন পুলিশ ঘুড়াঘুড়ি করে কিন্তু তাদের কাউকেই দেখলাম না কোনও বাসের হেলপার বা ড্রাইভার কে জিজ্ঞাসা টুকু পর্যন্ত করতে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন চালাতে হবে !!!
_____________________________________________

# প্রশাসনকে বিষয়টি আমলে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি !