৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটের গোয়াইনঘাটে উদ্ধারকৃত মর্টারশেল ধ্বংস করে সেনাবাহিনী

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০
সিলেটের গোয়াইনঘাটে উদ্ধারকৃত মর্টারশেল ধ্বংস করে  সেনাবাহিনী

Manual7 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

সিলেট জেলার গোয়াইনঘাট ইপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের চৈলাখেল অষ্টমখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খালে ২ এপ্রিল ২০২০ইং বৃহস্পতিবার পানির জন্য একটি কুপ খোঁড়তে গেলে কূপের ২ ফুট গভীর থেকে ১টি মর্টার শেল বেরিয়ে আসে।

 

Manual8 Ad Code

উদ্ধারকৃত সেই মর্টার শেলটি আদালতের অনুমতি সাপেক্ষ ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৯ এপ্রিল ২০২০ইং বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় বাওন হাওরে নিয়ে গিয়ে এটি ধ্বংস করে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিটের ১০ সদস্যের একটি দল।

 

পুলিশের সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের ১৭ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিটের অধিনায়ক মেজর সাবরিনার নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় অবিস্ফোরিত পাকিস্তানি হানাদারদের এই মর্টার শেলটি ধ্বংস করে। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই আব্দুল মান্নান, এসআই আলী হোসেন, সংপ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তরিকুল ইসলাম, পুলিশ ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সিলেট জেলার গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল আহাদ জানান, গত ২ এপ্রিল ২০২০ ইং অবিস্ফোরিত এই মর্টার শেলটি উদ্ধারের পর থানা পুলিশের গড়ে তোলা নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়। পরে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মর্টার শেলটি ধ্বংসের জন্য আবেদন করা হলে আদালতের আদেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা স্থানীয় বাওন হাওরে নিয়ে মর্টার শেলটি ধ্বংস করেন।