৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

করোনার প্রভাবে বেকার হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে ঝিনাইদহের সিও সংস্থার খাদ্য বিতরণ অব্যাহত

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
করোনার প্রভাবে বেকার হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে ঝিনাইদহের সিও সংস্থার খাদ্য বিতরণ অব্যাহত

Manual1 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই মানুষের পাশে দাড়িয়েছে ঝিনাইদহের সব চেয়ে জনপ্রিয় এবং স্বনামধন্য বে- সরকারি স্বেচ্ছাসেবী সেবা মুলক প্রতিষ্ঠান সিও। এরই ধারাবাহিকতায় আজ ৭ এপ্রিল মঙ্গলবার সকাল সকাল ১০ টায় দিকে সংস্থার প্রধান কার্লয়ের সামনে কর্মহীন হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করে সংস্থাটি। ২৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল,১ কেজি আলু ও নগদ অর্থ প্রদান করাা হয়।

 

Manual2 Ad Code

এ সময় প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সুযোগ্য ও চৌকস পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী। সিও’র নির্বাহী পরিচালক মোঃ শামসুল আলম নিজ হাতে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন পরিচলক (সার্বিক) মোঃ ওহিদুর রহমান, পরিচালক (ঋণ কর্মসূচী) ফিরোজ আল মামুন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বদরুল আমীন সহ সংস্থার অনান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Manual1 Ad Code